সেটআপ ফি নেই · বিক্রিতে কোনো কমিশন নেই

ছবি পাঠান, দোকান আমরা বানিয়ে দিই

পণ্যের ছবি আর দাম হোয়াটসঅ্যাপে পাঠালেই আমরা আপনার জন্য সুন্দর একটা অনলাইন দোকান সাজিয়ে দিই। অর্ডার, বিকাশ-নগদ পেমেন্ট আর কুরিয়ার থাকে এক জায়গায়, আর পুরোটা চলে আপনার মোবাইল থেকেই।

  • কার্ড লাগবে না
  • যখন খুশি বন্ধ করতে পারবেন

যেগুলোর সাথে সরাসরি কাজ করে

  • ক্যাশ অন ডেলিভারি
  • বিকাশ
  • নগদ
  • এসএসএলকমার্জ
  • স্টেডফাস্ট
  • পাঠাও
  • ফেসবুক পিক্সেল

কীভাবে হয়

তিন ধাপে আপনার দোকান চালু

কারিগরি কোনো ঝামেলা আপনাকে নিতে হবে না — কাজটা আমাদের, সিদ্ধান্ত আপনার।

  1. ছবি আর দাম পাঠান

    হোয়াটসঅ্যাপে পণ্যের ছবি, দাম আর আপনার লোগো পাঠিয়ে দিন। ফেসবুক পেজে যা আছে, শুরু করতে সেটুকুই যথেষ্ট।

  2. আমরা দোকান সাজিয়ে দিই

    লাইব্রেরি থেকে আপনার পছন্দের ডিজাইনে দোকান বানাই, আপনার রং আর লোগো দিয়ে। পণ্যের নাম আর বিবরণও লিখে দিই।

  3. লিংক শেয়ার করুন, বিক্রি শুরু

    দোকানের লিংক ফেসবুক পেজে দিন। অর্ডার এলে মোবাইলে দেখবেন, এক ট্যাপে কুরিয়ারে পাঠাবেন।

ডিজাইন

ডিজাইন বেছে নিন, বাকিটা আমাদের

প্রতিটা ডিজাইন আসলে একটা চালু নমুনা দোকান — খুলে ঘুরে দেখুন। আপনার লোগো, রং আর পণ্য দিয়ে সাজিয়ে দেব।

  • শুধু আপনার জন্য আলাদা ডিজাইন

    কাস্টম ডিজাইন চাই

নমুনা দোকানে অর্ডার নেওয়া হয় না।

সুবিধা

দোকান চালাতে যা লাগে, সব এক জায়গায়

ইনবক্সে অর্ডার লিখে রাখা, বারবার দাম জানানো আর কুরিয়ারের খাতা — এসব আর আলাদা করে সামলাতে হবে না।

  • পুরো দোকান চলে মোবাইল থেকে

    অর্ডার দেখা, পণ্য যোগ করা, দাম বদলানো, কুরিয়ারে পাঠানো — অ্যাডমিনের প্রতিটা পাতা ফোনের জন্য বানানো।

    অ্যাডমিনের প্রথম পাতা: আজকের অর্ডার আর বিক্রির হিসাব
  • টাকা যায় সরাসরি আপনার কাছে

    ক্যাশ অন ডেলিভারি, বিকাশ আর নগদ — ক্রেতার টাকা আমাদের হাত দিয়ে যায় না।

  • এক ট্যাপে কুরিয়ার

    স্টেডফাস্ট আর পাঠাওয়ে পার্সেল পাঠান, খবর নিজে থেকে আপডেট হয়; ক্রেতা ট্র্যাকিং লিংকে দেখে নেন।

  • ছবি থেকে পণ্যের লেখা

    ছবি আপলোড করলেই পণ্যের নাম আর বিবরণের খসড়া তৈরি হয়, বাংলা আর ইংরেজি দুটোতেই।

  • মোবাইল নম্বরেই সব

    আপনি নম্বরে আসা কোড দিয়ে অ্যাডমিনে ঢোকেন, ক্রেতা নম্বর দিয়েই অর্ডার খুঁজে পান।

  • বিজ্ঞাপনের হিসাব

    ফেসবুক পিক্সেল বসানো থাকে, তাই কোন বিজ্ঞাপন থেকে অর্ডার এল বোঝা যায়।

  • বাংলা আর ইংরেজি

    ক্রেতা নিজের পছন্দের ভাষায় দোকান দেখেন।

  • নিজের ঠিকানা

    শুরু হয় tantghor.stallnow.com-এর মতো লিংকে; নিজের ডোমেইন থাকলে সেটাও জুড়ে দেওয়া যায়।

দাম

সহজ দাম, কোনো লুকানো খরচ নেই

  • সেটআপ ফি নেই
  • বিক্রিতে কোনো কমিশন নেই
  • প্রতিটা প্যাকেজে ৭ দিন ফ্রি
  • স্টার্টার

    সবে শুরু করা দোকানের জন্য

    ৳২,০০০/মাস

    বছরে একসাথে দিলে ৳২০,০০০, ২ মাস ফ্রি

    ৭ দিন ফ্রি শুরু করুন

    যা যা থাকছে:

    • ৫০টা পণ্য
    • মাসে ৩০০টা অর্ডার
    • ২ জন অ্যাডমিন লগইন
    • ক্যাশ অন ডেলিভারি, বিকাশ আর নগদ
    • স্টেডফাস্ট আর পাঠাও কুরিয়ার
    • লাইব্রেরির যেকোনো ডিজাইন
    • নিজের ডোমেইন জুড়ে দেওয়া যায়
    • মাসে ১টা ডিজাইন বদল
    • পুরো পণ্যতালিকা আমরা তুলে দিই
    • হোয়াটসঅ্যাপে ২৪ ঘণ্টার মধ্যে উত্তর
  • বেশিরভাগ দোকানের জন্য

    গ্রোথ

    বাড়তে থাকা ব্যবসার জন্য

    ৳৫,০০০/মাস

    বছরে একসাথে দিলে ৳৫০,০০০, ২ মাস ফ্রি

    ৭ দিন ফ্রি শুরু করুন

    স্টার্টারের সবকিছু, সাথে:

    • ১০০টা পণ্য
    • মাসে ৫০০টা অর্ডার
    • ৫ জন অ্যাডমিন লগইন
    • কার্ডে পেমেন্ট (এসএসএলকমার্জ)
    • ফেসবুক কনভার্শন এপিআই
    • মাসে ৩টা ডিজাইন বদল
    • একটা .com ডোমেইন ফ্রি
    • অফিস সময়ে ৪ ঘণ্টার মধ্যে উত্তর
  • প্রো

    বড় দোকান আর টিমের জন্য

    ৳৮,০০০/মাস

    বছরে একসাথে দিলে ৳৮০,০০০, ২ মাস ফ্রি

    ৭ দিন ফ্রি শুরু করুন

    গ্রোথের সবকিছু, সাথে:

    • ২০০টা পণ্য
    • মাসে ১,০০০টা অর্ডার
    • ১৫ জন অ্যাডমিন লগইন
    • দরকার মতো ডিজাইন বদল
    • দোকানে “স্টলনাউ দিয়ে তৈরি” লেখা থাকে না
    • আপনার জন্য নির্দিষ্ট ম্যানেজার
    • অগ্রাধিকার সাপোর্ট, একই দিনে উত্তর

অর্ডার গোনা হয় যখন সেটার প্যাকিং (প্রসেসিং) শুরু হয়। তার আগে বাতিল হওয়া অর্ডার গোনা হয় না।

কাস্টম

একাধিক দোকান বা বিশেষ প্রয়োজনের জন্য

কথা বলে ঠিক করি

  • একাধিক দোকান বা ব্র্যান্ড
  • বিশেষ ফিচার বা অন্য সফটওয়্যারের সাথে যোগ
  • বছরের চুক্তি আর আলাদা শর্ত
কথা বলুন

অ্যাড-অন: কাস্টম ডিজাইন

যেকোনো প্যাকেজের সাথে শুধু আপনার ব্র্যান্ডের জন্য বানানো ডিজাইন নিতে পারেন। দাম ঠিক হয় কাজ দেখে।

দাম জানতে চাই

দাম বাড়ালে অন্তত ৩০ দিন আগে জানাব। যখন খুশি প্যাকেজ বদলাতে বা বন্ধ করতে পারবেন।

প্রশ্ন

যা সবাই জানতে চান

অন্য কিছু জানতে চান? হোয়াটসঅ্যাপে লিখুন, আমরা উত্তর দেব।

হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন
ফ্রি ট্রায়ালে কী কী পাব?

৭ দিন পুরো দোকান চালিয়ে দেখবেন, লাইব্রেরির যেকোনো ডিজাইনে। কার্ড বা আগাম টাকা লাগে না — পছন্দ হলে তবেই প্যাকেজ বেছে নেবেন।

ক্রেতার টাকা কোথায় যায়?

সরাসরি আপনার কাছে। ক্যাশ অন ডেলিভারির টাকা দেয় কুরিয়ার, আর বিকাশ-নগদের টাকা যায় আপনার নিজের মার্চেন্ট অ্যাকাউন্টে। ক্রেতার টাকা আমরা ধরি না।

বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নেই, তাহলে?

ক্যাশ অন ডেলিভারি দিয়ে শুরু করুন, ওটা প্রথম দিন থেকেই চলে। পরে মার্চেন্ট অ্যাকাউন্ট খুললে সেটা দোকানে জুড়ে দিলেই অনলাইন পেমেন্টও চালু।

ডিজাইন কি পরে বদলানো যায়?

যায়। প্যাকেজ অনুযায়ী প্রতি মাসে ডিজাইনে বদল করে দিই। একেবারে নতুন, শুধু আপনার জন্য ডিজাইন চাইলে কাস্টম ডিজাইন অ্যাড-অন নিন।

নিজের ডোমেইন ব্যবহার করা যায়?

যায়। শুরুতে দোকান চলে tantghor.stallnow.com-এর মতো ঠিকানায়। নিজের ডোমেইন থাকলে যেকোনো প্যাকেজে জুড়ে দেওয়া যায়, আর গ্রোথ ও প্রো প্যাকেজে একটা .com ডোমেইন আমরা ফ্রি কিনে দিই।

কুরিয়ার কীভাবে কাজ করে?

স্টেডফাস্ট বা পাঠাওয়ে আপনার নিজের অ্যাকাউন্ট দোকানে জুড়ে দিলে অর্ডার এক ট্যাপে কুরিয়ারে যায়, আর পার্সেলের খবর নিজে থেকেই আপডেট হয়।

শুধু মোবাইল দিয়ে সব চালানো যাবে?

যাবে। অর্ডার, পণ্য, ক্রেতা, কুরিয়ার, বিল — অ্যাডমিনের প্রতিটা পাতা ফোনের জন্য বানানো। চাইলে কম্পিউটারেও চালাতে পারবেন।

সেটআপ ফি বা বিক্রির কমিশন আছে?

না, কোনোটাই নেই। দোকান সাজিয়ে চালু করার জন্য আলাদা কোনো টাকা লাগে না, বিক্রির ওপরও আমরা কিছু কাটি না — শুধু প্যাকেজের দাম।

প্যাকেজ বন্ধ করলে কী হয়?

যখন খুশি বন্ধ করতে পারবেন; যে সময়ের টাকা দিয়েছেন সেটা শেষ হলে দোকান বন্ধ হয়। তার আগে দোকানের সব তথ্য ডাউনলোড করে নিতে পারবেন।

সাহায্য কীভাবে পাব?

হোয়াটসঅ্যাপে লিখুন। প্যাকেজ অনুযায়ী ২৪ ঘণ্টা থেকে একই দিনের মধ্যে উত্তর দিই।

আজই আপনার দোকানের কাজ শুরু করি?

হোয়াটসঅ্যাপে পেজের নাম আর কী বিক্রি করেন লিখে পাঠান — বাকিটা আমরা জানিয়ে দেব।

  • প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা উত্তর দিই, শুক্রবারও। রাত ১০টার পরে পাঠালে পরদিন সকালে উত্তর পাবেন।
  • দেশের যেকোনো জেলা থেকে চলবে — কোথাও আসতে হবে না, সব কাজ হোয়াটসঅ্যাপে।
ফ্রি শুরু করুন